আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের নেতাকে মারধরের অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের বাঁশখালীতে ফেসবুকে কমেন্ট করাকে কেন্দ্র করে মো. মোবারক (২৩) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে সাবেক আওয়ামী

2026-08-26T23:06:53+00:00
2026-08-26T23:06:53+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের নেতাকে মারধরের অভিযোগ
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১:০৬ পিএম 
ছবি : সংগৃহীত
চট্টগ্রামের বাঁশখালীতে ফেসবুকে কমেন্ট করাকে কেন্দ্র করে মো. মোবারক (২৩) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে সাবেক আওয়ামী লীগ নেতা জাকের উল্লাহর বিরুদ্ধে। জাকের উল্লাহ ছনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক। আর মোবারক ছনুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য।

বুধবার (২৬ আগস্ট) সকালে ছনুয়া মনুমিয়াজী বাজারে এ ঘটনা ঘটে। মারধরে আহত মোবারক বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। পরে তিনি এ ঘটনায় বাঁশখালী থানায় লিখিত অভিযোগ দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সকালে মনুমিয়াজী বাজারের একটি ফার্নিচারের দোকানে কাজ করছিলেন মোবারক। এ সময় জাকের উল্লাহ সেখানে গিয়ে তাঁর কাছে ‘আমার বিরুদ্ধে কেন কমেন্ট করেছিস’ জানতে চান। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জাকের উল্লাহ তাঁকে মারধর করেন বলে অভিযোগ করেন মোবারক। মোবারকের অভিযোগ, মারধরে তার কান, বুক ও পিঠে আঘাত লাগে।


ভুক্তভোগী মোবারক বলেন, ছনুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি কফিল উদ্দিনের একটি ফেসবুক পোস্টে তিনি জাকের উল্লাহর ছবিযুক্ত একটি মন্তব্য করেছিলেন। ওই মন্তব্যে সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ও ছনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিল্লুল করিম শরীফির সঙ্গে জাকের উল্লাহর বিভিন্ন ছবিও যুক্ত করেছিলেন। এ বিষয়কে কেন্দ্র করেই তাঁকে মারধর করা হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে অভিযুক্ত জাকের উল্লাহর বক্তব্য পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সময়ের আলো/এসএকে
  বিষয়:   আওয়ামী লীগ  নেতা  স্বেচ্ছাসেবক দল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: