তিব্বতে আকস্মিক ভূমিধস, ড্রোন পাঠাল চীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নেপাল-চীন সীমান্তের তিব্বতের গিরং এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে ড্রোন পাঠিয়েছে চীনের বিমানবাহিনী। বুধবার (২৬ আগস্ট) চীনের রাষ্ট্রীয়

2026-08-27T00:30:45+00:00
2026-08-27T05:09:36+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
তিব্বতে আকস্মিক ভূমিধস, ড্রোন পাঠাল চীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১২:৩০ এএম  আপডেট: ২৭.০৮.২০২৬ ৫:০৯ এএম
ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে ড্রোন পাঠিয়েছে চীনের বিমানবাহিনী। ছবি : সংগৃহীত
নেপাল-চীন সীমান্তের তিব্বতের গিরং এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে ড্রোন পাঠিয়েছে চীনের বিমানবাহিনী। বুধবার (২৬ আগস্ট) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রকাশিত ভিডিওতে সীমান্তবর্তী এলাকায় পানি ও কাদার প্রবল স্রোতের চিত্র দেখা গেছে। এতে সড়ক, যোগাযোগব্যবস্থা ও বিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) জরুরি সাড়া দেওয়ার পরিকল্পনা সক্রিয় করেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি জরুরি প্রয়োজনে বিমানযোগে মানুষ ও ত্রাণসামগ্রী সরিয়ে নেওয়ার প্রস্তুতিও চলছে। উদ্ধারকাজে পরিবহন বিমান, হেলিকপ্টার ও আরও ড্রোন প্রস্তুত রাখা হয়েছে।


এদিকে নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় বন্যা ও ভূমিধসের পর নিখোঁজ পর্যটকের সংখ্যা বেড়ে ৫৭৯ জনে দাঁড়িয়েছে। নেপাল পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ৪৬৬ জন বিদেশি নাগরিক। নিখোঁজ বিদেশিরা ২৮টি দেশের নাগরিক।

নিখোঁজদের মধ্যে যুক্তরাষ্ট্রের ৫৪ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন নাগরিক রয়েছেন। এছাড়া ১১৩ জন নেপালের নাগরিক নিখোঁজ রয়েছেন। সীমান্তের দুই পাশেই নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।

সূত্র: বিবিসি


সময়ের আলো/এমকে
  বিষয়:   তিব্বত  আকস্মিক  ভূমিধস  ড্রোন  চীন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: