তিব্বত অংশে নিখোঁজের সংখ্যা বেড়ে ৫৫৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চীন-নেপাল সীমান্তের তিব্বতের গিয়রং কাউন্টিতে কাদাধসে নিখোঁজ মানুষের সংখ্যা বেড়ে ৫৫৮ জনে দাঁড়িয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকালে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম

2026-08-27T08:55:36+00:00
2026-08-27T08:55:36+00:00
 
  বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
তিব্বত অংশে নিখোঁজের সংখ্যা বেড়ে ৫৫৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৮:৫৫ এএম 
প্রতীকী ছবি
চীন-নেপাল সীমান্তের তিব্বতের গিয়রং কাউন্টিতে কাদাধসে নিখোঁজ মানুষের সংখ্যা বেড়ে ৫৫৮ জনে দাঁড়িয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকালে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি এ তথ্য জানিয়েছে।

সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজদের মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক। এ ঘটনায় নিহতের সংখ্যা তিনজনই রয়েছে।

গিয়রং সীমান্ত চীন ও নেপালের মধ্যে পর্যটক ও পণ্য পরিবহনের অন্যতম প্রধান প্রবেশপথ। বুধবার সীমান্তের উভয় পাশে কাদাধসের ঘটনা ঘটার পরপরই চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বড় ধরনের হতাহতের খবর জানিয়েছিল।

বর্তমানে সেখানে উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।


সময়ের আলো/কেএইচ


  বিষয়:   সময়ের আলো  নেপাল  বন্যা  মৃত্যু 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: