পশ্চিমবঙ্গে থাকতে হলে ‘বন্দে মাতরম’ গাইতে হবে : শুভেন্দু অধিকারী

আন্তর্জাতিক

চলমান উত্তেজনার মধ্যে পশ্চিমবঙ্গে বসবাস করতে হলে ‘বন্দে মাতরম’ গাইতে হবে বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

2026-08-27T10:51:56+00:00
2026-08-27T10:51:56+00:00
 
  বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
পশ্চিমবঙ্গে থাকতে হলে ‘বন্দে মাতরম’ গাইতে হবে : শুভেন্দু অধিকারী
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১০:৫১ এএম 
ছবি : সংগৃহীত
চলমান উত্তেজনার মধ্যে পশ্চিমবঙ্গে বসবাস করতে হলে ‘বন্দে মাতরম’ গাইতে হবে বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র সংগঠন ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর ছাত্র সংগঠন এবিভিপির কর্মীদের মধ্যে বারবার সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেন তিনি।

ভবানীপুর বিধানসভা এলাকায় অন্নপূর্ণা প্রকল্পের সুবিধাভোগীদের এক অনুষ্ঠানে বক্তব্য দেন শুভেন্দু অধিকারী। এ সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘দেশবিরোধী’ কর্মকাণ্ডের অভিযোগ তুলে তিনি কঠোর সমালোচনা করেন।

শুভেন্দু অধিকারী বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করা হবে। যারা এই রাজ্যে বসবাস করতে চান, তাদের ‘বন্দে মাতরম’ গাইতে হবে।

তিনি আরও বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি অংশ স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবস ক্যাম্পাসে পালন করে না। ওই অংশকে ‘টুকরে টুকরে গ্যাং’, ‘জিহাদি’ ও ‘দেশবিরোধী’ হিসেবে আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে-বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠার কথা বলেন তিনি।

এদিকে, বামপন্থী ছাত্র সংগঠন ও এবিভিপির মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের পর বিভিন্ন ছাত্র সংগঠন বিক্ষোভ ও মিছিল করে। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশের কাছে অভিযোগও দায়ের করে।

সময়ের আলো/কেএইচ


  বিষয়:   সময়ের আলো  ভারত  পশ্চিমবঙ্গ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: