রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সৌজন্য সাক্ষাৎ আজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এ এম নাসির উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত

2026-08-27T11:26:30+00:00
2026-08-27T11:26:30+00:00
 
  বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
জাতীয়
রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সৌজন্য সাক্ষাৎ আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১১:২৬ এএম 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এ এম নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এ এম নাসির উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সাক্ষাতে সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সৌজন্য সাক্ষাতের সময় স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করতে পারে নির্বাচন কমিশন। এ ছাড়া নির্বাচন আয়োজনের প্রস্তুতি, সম্ভাব্য চ্যালেঞ্জ ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হতে পারে।


তবে রাষ্ট্রপতি ও নির্বাচন কমিশনের মধ্যে অনুষ্ঠেয় এই সাক্ষাতে নির্দিষ্টভাবে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   রাষ্ট্রপতি  সিইস  সাক্ষাৎ  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: