ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৬০

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে ৪৬টি মামলাও দায়ের

2026-08-27T11:48:59+00:00
2026-08-27T14:40:15+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
জাতীয়
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৬০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১১:৪৮ এএম  আপডেট: ২৭.০৮.২০২৬ ২:৪০ পিএম
ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ছবি : সংগৃহীত
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে ৪৬টি মামলাও দায়ের করা হয়েছে।
 
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।
 
নিয়াজ মেহেদী জানান, রমনা বিভাগ ৪৫ জন, লালবাগ বিভাগ ৩০ জন, ওয়ারী বিভাগ ৫৪ জন, মতিঝিল বিভাগ ৬৩ জন, তেজগাঁও বিভাগ ৯২ জন, মিরপুর বিভাগ ১৪৬ জন, গুলশান বিভাগ ৫২ জন, উত্তরা বিভাগ ৭৪ জন এবং গোয়েন্দা বিভাগ ৪ জনকে গ্রেফতার করেছে।

 
অভিযানে ১৪ হাজার ৬৭৮ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, ২১ লিটার দেশীয় মদ, ৫টি মোবাইল ফোন ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
 
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সময়ের আলো/মহু

  বিষয়:   ডিএমপি  অভিযান  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: