ভারতের কানপুরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের উত্তরপ্রদেশের কানপুরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৭ আগস্ট) গঙ্গা নদীর তীরবর্তী একটি মাঠে বিমানটি

2026-08-27T13:46:02+00:00
2026-08-27T13:46:02+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ভারতের কানপুরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১:৪৬ পিএম 
ছবি : সংগৃহীত
ভারতের উত্তরপ্রদেশের কানপুরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) গঙ্গা নদীর তীরবর্তী একটি মাঠে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি ছিল দুই ইঞ্জিনের প্রশিক্ষণ বিমান। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটি নিয়ন্ত্রণ হারানোর পর বিধ্বস্ত হয়। তবে ঠিক কী কারণে এটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা এখনো জানা যায়নি।

দুর্ঘটনায় নিহত দুই পাইলটের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন সময় কাটিয়ে ওঠার শক্তি কামনা করেছেন তিনি।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  ভারত  বিমান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: