নদীতে জমে থাকা ধ্বংসাবশেষে ফের আকস্মিক বন্যার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নেপাল ও তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যার পর নদীতে জমে থাকা ধ্বংসাবশেষের কারণে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বুধবারের বিপর্যয়ের

2026-08-27T13:58:46+00:00
2026-08-27T13:58:46+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
নদীতে জমে থাকা ধ্বংসাবশেষে ফের আকস্মিক বন্যার আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১:৫৮ পিএম 
ছবি : সংগৃহীত
নেপাল ও তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যার পর নদীতে জমে থাকা ধ্বংসাবশেষের কারণে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বুধবারের বিপর্যয়ের পর এ বিষয়ে সতর্ক করেছে আন্তর্জাতিক পর্বত উন্নয়ন সমন্বয় কেন্দ্র (আইসিআইএমওডি)।

সংস্থাটির বিস্তারিত মূল্যায়নে বলা হয়েছে, বন্যার পানির সঙ্গে বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ নদীর বিভিন্ন অংশে জমা হয়েছে। এতে নদীর সরু অংশ সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়ে ভূমিধসজনিত বাঁধ তৈরি হতে পারে। এমনটি হলে হঠাৎ করে ফের বন্যা দেখা দিতে পারে।

বিশেষজ্ঞরা বর্তমানে ত্রিশূলী নদীর সরু অংশগুলোতে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে কি না, তা যাচাই করছেন। নদীর প্রবাহ বন্ধ হয়ে গেলে সেখানে পানি জমে দ্বিতীয় দফায় ভয়াবহ বন্যা সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে।

কর্তৃপক্ষ ও বিজ্ঞানীরা সম্ভাব্য এসব প্রতিবন্ধকের আকার, অবস্থান ও স্থায়িত্ব নিয়ে কাজ করছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী ঝুঁকি নির্ধারণের চেষ্টা চলছে।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  নেপাল  বন্যা  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: