৯/১১ হামলার ‘মূলহোতা’ খালিদ শেখ মোহাম্মদের বিচার শুরু ২০২৮ সালে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার কথিত মূলহোতা খালিদ শেখ মোহাম্মদ ও তার তিন সহযোগীর বিচার ২০২৮ সালের জুনে

2026-08-27T14:12:29+00:00
2026-08-27T14:12:29+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
৯/১১ হামলার ‘মূলহোতা’ খালিদ শেখ মোহাম্মদের বিচার শুরু ২০২৮ সালে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ২:১২ পিএম 
খালিদ শেখ মোহাম্মদ। ছবি : সংগৃহীত
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার কথিত মূলহোতা খালিদ শেখ মোহাম্মদ ও তার তিন সহযোগীর বিচার ২০২৮ সালের জুনে শুরুর নির্দেশ দিয়েছেন মার্কিন সামরিক আদালতের এক বিচারক।

বুধবার মার্কিন বিমানবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মাইকেল শ্রামা এ সংক্রান্ত আদেশ দেন। আগামী ৫ জুন ২০২৮ থেকে গুয়ানতানামো বে সামরিক ট্রাইব্যুনালে চার আসামির বিচার শুরুর কথা রয়েছে।

খালিদ শেখ মোহাম্মদ ছাড়াও মামলার অন্য তিন আসামি হলেন ওয়ালিদ মুহাম্মদ সালেহ মুবারক বিন আতাশ, মুস্তাফা আহমেদ আদম আল-হাওসাওয়ি এবং আলী আবদুল আজিজ আলী।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দুই দশক ধরে আইনি জটিলতার কারণে মামলাটি ঝুলে ছিল। গত মাসে একটি মার্কিন আপিল আদালত খালিদ শেখ মোহাম্মদ ও তাঁর দুই সহযোগীর এমন একটি সমঝোতার মাধ্যমে দোষ স্বীকারের পথ আটকে দেন, যাতে তাঁদের মৃত্যুদণ্ড এড়ানোর সুযোগ ছিল।

বিচারকের আদেশ অনুযায়ী, সামরিক সদস্যদের নিয়ে একটি প্যানেল গঠনের মধ্য দিয়ে বিচারপ্রক্রিয়া শুরু হবে। প্যানেল গঠনের ৩০ দিন পর শুরু হবে উভয় পক্ষের উদ্বোধনী বক্তব্য। এরপর রাষ্ট্রপক্ষের সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন এবং পরে আসামিপক্ষের প্রমাণ উপস্থাপনের সুযোগ থাকবে। সবশেষে সাজা নির্ধারণের ধাপ অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপক্ষ ২০২৭ সালের জানুয়ারিতে বিচার শুরুর প্রস্তাব দিয়েছিল। তবে বিচারক বলেন, প্রাক-বিচার সংক্রান্ত প্রমাণ ও আইনি আবেদনের নিষ্পত্তির জন্য এত কম সময় যথেষ্ট নয়।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর ছিনতাই করা যাত্রীবাহী উড়োজাহাজ দিয়ে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও ওয়াশিংটনের পেন্টাগনে হামলা চালানো হয়। ওই হামলায় প্রায় ৩ হাজার মানুষ নিহত হন। খালিদ শেখ মোহাম্মদকে হামলার পরিকল্পনার মূলহোতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  যুক্তরাষ্ট্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: