সরকারি ছুটি নিয়ে যা জানা গেল

সময়ের আলো ডেস্ক

জাতীয়

চলতি বছরের বেশির ভাগ সরকারি ছুটি ইতোমধ্যে শেষ হয়েছে। এখন বছরের বাকি সময়ে সরকারি চাকরিজীবীদের জন্য আরও পাঁচ দিন সরকারি

2026-08-27T15:00:07+00:00
2026-08-27T15:00:07+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
জাতীয়
সরকারি ছুটি নিয়ে যা জানা গেল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৩:০০ পিএম 
ছবি : সংগৃহীত
চলতি বছরের বেশির ভাগ সরকারি ছুটি ইতোমধ্যে শেষ হয়েছে। এখন বছরের বাকি সময়ে সরকারি চাকরিজীবীদের জন্য আরও পাঁচ দিন সরকারি ছুটি রয়েছে। এর মধ্যে দুটি ছুটি পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, এ বছর সাধারণ ছুটি ১৪ দিন ও নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন—সব মিলিয়ে সরকারি ছুটি ২৮ দিন। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে।

সেপ্টেম্বরে এক দিন
৪ সেপ্টেম্বর শুক্রবার জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকবে। তবে দিনটি সাপ্তাহিক ছুটির দিনে পড়ায় অতিরিক্ত ছুটি পাওয়া যাবে না।

অক্টোবরে দুই দিন
২০ অক্টোবর মঙ্গলবার দুর্গাপূজার নবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এরপর ২২ অক্টোবর বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি পাওয়া যাবে।

ডিসেম্বরে দুই দিন
বছরের শেষ মাসে ১৬ ডিসেম্বর বুধবার বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর শুক্রবার বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকবে। তবে ২৫ ডিসেম্বর শুক্রবার হওয়ায় সাপ্তাহিক ছুটির কারণে অতিরিক্ত ছুটি মিলবে না।

এ ছাড়া ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ থাকবে।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  ছুটি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: