দুই মাসে উদ্ধার ১০৮ মোবাইল ও নগদ-বিকাশের ১৭ লাখ টাকা

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মুঠোফোন হারিয়ে গেলে কিংবা ভুল করে নগদ ও বিকাশে টাকা চলে গেলে আর দুশ্চিন্তার কারণ নেই। থানায় একটি জিডির মাধ্যমে

2026-08-27T15:27:41+00:00
2026-08-27T15:28:04+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
থানায় জিডি
দুই মাসে উদ্ধার ১০৮ মোবাইল ও নগদ-বিকাশের ১৭ লাখ টাকা
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৩:২৭ পিএম  আপডেট: ২৭.০৮.২০২৬ ৩:২৮ পিএম
পুলিশ সুপার টাকা ও মোবাইল হস্তান্তর করছেন প্রকৃত মালিকদের কাছে। ছবি : সময়ের আলো
মুঠোফোন হারিয়ে গেলে কিংবা ভুল করে নগদ ও বিকাশে টাকা চলে গেলে আর দুশ্চিন্তার কারণ নেই। থানায় একটি জিডির মাধ্যমে গ্রাহকরা ফিরে পাচ্ছেন তাদের হারানো মুঠোফোন ও মোবাইল ব্যাংকিংয়ে ভুল করে চলে যাওয়া টাকা। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে ১০৮টি হারানো মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ১৭ লাখ ৪৩ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার উত্তম কুমার রায়। গত ২ মাসে মেহেরপুরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে উদ্ধার হয় এসব মুঠোফোন ও নগদ অর্থ।

পুলিশ জানায়, জুন ও জুলাই মাসে জেলার তিন থানায় সাধারণ ডায়েরির ভিত্তিতে ১০৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। একই সময়ে ২৬টি ফেসবুক আইডিও রিকভার করা হয়।

এছাড়াও, ভুক্তভোগীদের জিডির ভিত্তিতে বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া ১৬ লাখ ৮৪ হাজার টাকা এবং ভুলক্রমে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অন্যত্র চলে যাওয়া ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়। 

উত্তম কুমার রায় জানান, অনলাইন জুয়া, বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ভিসা জালিয়াতি, বিকাশ প্রতারণা ও অনলাইন কেনাকাটাসহ বিভিন্ন সাইবার অপরাধের ঘটনা ঘটলে ভুক্তভোগীদের থানায় আসতে হবে। ভুক্তভোগীদের আইনি সহায়তা দিতে কাজ করে যাচ্ছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

অনলাইনে প্রতারণা থেকে বাঁচতে মোবাইল ব্যাংকিংয়ের ওটিপি কারও সঙ্গে শেয়ার না করা এবং অনলাইনে কেনাকাটার আগে যাচাই-বাছাই করার পরামর্শও দেন তিনি।

সময়ের আলো/মহু


  বিষয়:   জিডি  মোবাইল  নগদ  বিকাশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: