বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে এই ফোনালাপে নেপালে আঘাত

2026-08-27T15:46:18+00:00
2026-08-27T15:59:02+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
জাতীয়
বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৩:৪৬ পিএম  আপডেট: ২৭.০৮.২০২৬ ৩:৫৯ পিএম
সংগৃহীত ছবি
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে এই ফোনালাপে নেপালে আঘাত হানা ধ্বংসাত্মক আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন তিনি।

খলিলুর রহমান জানান, যেসব পরিবার তাদের আপনজনকে হারিয়েছে, তাদের প্রতি বাংলাদেশের সহমর্মিতা ও প্রার্থনা রয়েছে। 

তিনি জানান, এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিকের হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে এমন কোনো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলে তিনি নেপাল সরকারের সহায়তা কামনা করেন।


পররাষ্ট্রমন্ত্রী জানান, এই কঠিন সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী নেপাল সরকার ও জনগণের পাশে পূর্ণ সংহতি নিয়ে দাঁড়িয়ে আছেন এবং নেপালের প্রয়োজনে যেকোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী এই কঠিন সময়ে বাংলাদেশের পক্ষ থেকে সংহতি প্রকাশের জন্য ধন্যবাদ জানান। 

তিনি বলেন, নেপালি কর্তৃপক্ষ এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে এবং পরিস্থিতি পুরোপুরি পর্যালোচনার পর কোনো সহায়তার প্রয়োজন হলে তারা আমাদের সুনির্দিষ্ট চাহিদার কথা জানাবেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত শোকবার্তাও পৌঁছে দেন।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: