ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি কার্যক্রম নিয়ে ভোগান্তিতে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত সাত কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্ব স্ব কলেজে ভর্তি কার্যক্রম অবশেষে শুরু হয়েছে। কিন্তু ভর্তি হতে বিশ্ববিদ্যালয়ের

2026-08-27T17:18:48+00:00
2026-08-27T17:21:08+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষা
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি কার্যক্রম নিয়ে ভোগান্তিতে শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:১৮ পিএম  আপডেট: ২৭.০৮.২০২৬ ৫:২১ পিএম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। ছবি : সংগৃহীত
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত সাত কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্ব স্ব কলেজে ভর্তি কার্যক্রম অবশেষে শুরু হয়েছে। কিন্তু ভর্তি হতে বিশ্ববিদ্যালয়ের নির্দেশনার পাশাপাশি কলেজ থেকে অতিরিক্ত এসএসসির প্রশংসাপত্র চাওয়ায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ ও বাঙলা কলেজে ভর্তি হতে আসা শিক্ষার্থীরা এসব অভিযোগ জানান।

একই বিশ্ববিদ্যালয়ের অধীনে ৭টি কলেজের প্রতিটিতে ভিন্ন ভিন্ন কয়েকটি অতিরিক্ত কাগজপত্র জমা দেওয়ার নির্দেশনা দিতে দেখা গেছে। এতে বিভ্রান্ত হচ্ছেন নবীন শিক্ষার্থীরা। 

সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে চট্টগ্রাম থেকে ঢাকা কলেজে ভর্তি হতে আসা শিক্ষার্থী রেজাউল করিম এক গণমাধ্যমে বলেন, ‘কলেজ থেকে ভর্তি কার্যক্রমের বিজ্ঞপ্তি দিয়েছে দেরিতে। সেন্ট্রাল ইউনিভার্সিটি যেসব কাগজপত্রের কথা বলেছিল, সেগুলো ছাড়াও কলেজ থেকে এসএসসির প্রত্যয়নপত্রের কথা বলছে। আগে থেকে এমন নির্দেশনা না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে।’

এদিকে, তিতুমীর কলেজে ভর্তি কার্যক্রম শুরু না হওয়ার অভিযোগ তুলেছেন ভর্তি হতে আসা শিক্ষার্থীরা। 


তবে, এ বিষয়ে তিতুমীর কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ এক গণমাধ্যমে বলেন, ‘ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে। কোনো সমস্যা নেই। বিভাগে ভর্তি কার্যক্রম দেরি হবে না। কাগজ-কলম জোগাড় করতে হবে, কাজ চলছে।’ 

অন্যদিকে, ইডেন মহিলা কলেজে বেলা ১১টার পর থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে ভর্তি হওয়া ২০২৫-২৬ সেশনের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলছে বলে কলেজটির একাধিক শিক্ষার্থী নিশ্চিত করেছেন। 

এ বিষয়ে ইডেন মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শাহনাজ পারভীন বলেন, ‘নতুন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমে কোনো অসুবিধা নেই। সব ঠিকঠাকমতো হচ্ছে। শিক্ষার্থীদের ভালোই সাড়া পাচ্ছি। আমরা অভিভাবকদের সঙ্গে কথা বলেছি। অনেক অভিভাবকরা দূরদূরান্ত থেকে আসছে। তারা কোথায় বসবে, কোথায় অপেক্ষা করবে এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।’

ভর্তি কার্যক্রম বিলম্বের বিষয়ে তিনি বলেন, ‘অন্যান্য কলেজে এমন হতে পারে। তবে, ইডেন কলেজে ভর্তি কার্যক্রমে দেরি হয়নি। সকাল থেকে সবকিছু সমন্বয় করে ভর্তি কার্যক্রম চলছে।’

সময়ের আলো/মহু

  বিষয়:   ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি  ভর্তি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: