কুড়িগ্রামে ৩০ বছর পর রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

দীর্ঘ প্রায় ৩০ বছর পর উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের কার্য নির্বাহী কমিটির ত্রি-বার্ষিক (২০২৬-২৭-২৮) নির্বাচন অনুষ্ঠিত

2026-08-27T18:46:10+00:00
2026-08-27T18:48:20+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামে ৩০ বছর পর রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৬:৪৬ পিএম  আপডেট: ২৭.০৮.২০২৬ ৬:৪৮ পিএম
রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে ভোট দিচ্ছেন ভোটাররা। ছবি : সময়ের আলো
দীর্ঘ প্রায় ৩০ বছর পর উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের কার্য নির্বাহী কমিটির ত্রি-বার্ষিক (২০২৬-২৭-২৮) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৯টা থেকে কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারিসহ মোট সাতটি পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীর্ঘ সময় পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্ধারিত সময়ের আগেই অনেক ভোটার কেন্দ্রে এসে সারিবদ্ধভাবে ভোট প্রদান করেন।

আরও পড়ুন

নির্বাচনকে ঘিরে কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট কার্যালয় ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীদের সমর্থকরাও ভোটকেন্দ্রের আশপাশে অবস্থান করছেন। দীর্ঘদিন পর সংগঠনের নেতৃত্ব নির্বাচনের সুযোগ পাওয়ায় ভোটারদের মধ্যেও দেখা দিয়েছে বাড়তি আগ্রহ।

রেড ক্রিসেন্ট সোসাইটির প্রবীণ সদস্যরা জানান, ১৯৯৬ সালের নির্বাচনের পর আর নির্বাচন হয়নি। দীর্ঘ প্রায় ৩০ বছর পর ভোট দিতে পেরে তাদের ভালো লাগছে। তাদের মতে,  এর মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠিত হবে। এ নির্বাচনকে কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যক্রমে নতুন নেতৃত্ব ও গতিশীলতা তৈরির গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন তারা।

নির্বাচনে দুটি প্যানেলে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিএনপি সমর্থিত শামসুল-মোস্তফা পরিষদে ৭ জন এবং এনসিপি সমর্থিত জামায়েত চৌধুরী-মুকুল মিয়া পরিষদে ৪ জন প্রার্থী রয়েছেন।

সময়ের আলো/মহু
  বিষয়:   কুড়িগ্রাম  রেড ক্রিসেন্ট সোসাইটি  নির্বাচন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: