স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা আলভীর আদালতে হাজিরা

আদালত প্রতিবেদক

আইন-আদালত

স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাবার পর আদালতে হাজির হয়েছেন ছোট পর্দার অভিনেতা

2026-08-27T21:01:50+00:00
2026-08-27T21:01:50+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আইন-আদালত
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা আলভীর আদালতে হাজিরা
আদালত প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৯:০১ পিএম 
মাকে সঙ্গে নিয়ে অভিনেতা আলভীর আদালতে হাজিরা । ছবি : সংগৃহীত
স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাবার পর আদালতে হাজির হয়েছেন ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভী।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালতে হাজিরা দিতে মাকে সঙ্গে নিয়ে আসেন তিনি।

এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও প্রতিবেদন দিতে পারেনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে আদালত আগামী ২৮ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ ধার্য করেন। হাজিরা শেষে মাকে নিয়ে আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলভী শুধু বলেন, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম বলেন, এদিন নাসরিন সুলতানার জামিন স্থায়ী করার আবেদন করা হয়। তবে আদালত ধার্য তারিখ পর্যন্ত তার জামিন বর্ধিত করেন।


এর আগে গত ১৮ জুন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন জাহের আলভী। শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

উল্লেখ্য, গত ১ মার্চ বেলা পৌনে ১২টার দিকে বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় অভিনেতা আলভীর স্ত্রী ইকরাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে বাসার মালিকসহ স্বজনরা মিলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ১ মার্চ রাতেই তার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মামলা করেন।

সময়ের আলো/টিকে
  বিষয়:   স্ত্রী  আত্মহত্যা  মামলা  অভিনেতা  আলভী  আদালত  হাজিরা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: