রাবির সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থী আইসিইউতে

রাবি প্রতিনিধি

শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) টিএসসিসিতে একটি অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আহত ফেরদৌস হাসান আইসিইউতে পাঠানো হয়েছে। তিনি রসায়ন

2026-08-27T22:48:51+00:00
2026-08-27T22:48:51+00:00
 
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিক্ষা
রাবির সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থী আইসিইউতে
রাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১০:৪৮ পিএম 
ফেরদৌস হাসান। ছবি : সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) টিএসসিসিতে একটি অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আহত ফেরদৌস হাসান আইসিইউতে পাঠানো হয়েছে। তিনি রসায়ন বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আহত ফেরদৌস হাসানের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এ এইচ এম খুরশীদ আলম বলেন, সে আইসিইউতে ভালো আছে। বর্তমানে শঙ্কামুক্ত। অক্সিজেন মাস্ক ছাড়াই সে এখন স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিচ্ছে।

এ ঘটনায় ফেরদৌস হাসানসহ রসায়ন বিভাগের আরও তিন শিক্ষার্থী সাজিদুর, নোমান ও সামিন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ফেরদৌস হাসান ও সাজিদুরকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ফেরদৌসকে আইসিইউতে ভর্তি করা হয়।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের পেছন থেকে এ সংঘর্ষের শুরু হয় এবং পরে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের একাডেমিক ভবন পর্যন্ত ছড়িয়ে পড়ে। এ সময় একে অপরের ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, টিএসসিসিতে একটি অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। পরে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও বিরোধের সমাধান হয়নি। পরে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   রাজশাহী বিশ্ববিদ্যালয় 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: