এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম

সময়ের আলো ডেস্ক

জাতীয়

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে এবার দুটি গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি থেকেও বাদ দেওয়া

2026-08-27T23:37:58+00:00
2026-08-27T23:37:58+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১১:৩৭ পিএম 
এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম । ছবি : সংগৃহীত
নৈতিক স্খলনের অভিযোগে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে এবার দুটি গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি থেকেও বাদ দেওয়া হয়েছে। বিরোধী দলের আনুষ্ঠানিক অনুরোধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং অধ্যাদেশ যাচাই-বাছাই সংক্রান্ত বিশেষ কমিটিতে তাঁর পরিবর্তে নতুন দুই সদস্য যুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে জাতীয় সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটি দুটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা সংসদ সদস্যদের কণ্ঠভোটে অনুমোদিত হয়। পুনর্গঠিত সিদ্ধান্ত অনুযায়ী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে গাজী নজরুলের স্থলে গাইবান্ধা থেকে নির্বাচিত জামায়াতদলীয় সংসদ সদস্য আবদুল ওয়ারেছ এবং অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে গঠিত বিশেষ কমিটিতে তাঁর জায়গায় জামায়াতের নাজিবুর রহমানকে যুক্ত করা হয়।


এর আগে গত ২২ জুলাই নৈতিক স্খলনের গুরুতর অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। পরবর্তীতে ২৩ জুলাই দলটি স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়।

সেই ধারাবাহিকতায় গত ১৮ আগস্ট মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় কমিটির প্রথম বৈঠকে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি এবং আজ সংসদের ভোটে তাঁকে কমিটিগুলো থেকে সম্পূর্ণ মুক্ত ঘোষণা করা হলো।

সময়ের আলো/টিকে
  বিষয়:   সংসদীয় কমিটি  গাজী নজরুল ইসলাম  সংসদ সদস্য  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: