মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ এজেন্সি

বিবিধ

কর্মী নিয়োগে এবার বাংলাদেশি ৩৩৮টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেছে মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএস। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এই

2026-08-28T06:06:31+00:00
2026-08-28T06:06:31+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
বিবিধ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ এজেন্সি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৬:০৬ এএম 
প্রতীকী ছবি
কর্মী নিয়োগে এবার বাংলাদেশি ৩৩৮টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেছে মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএস। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এই নতুন তালিকা প্রকাশ করে প্ল্যাটফর্মটি। এর আগে ২৫টি এজেন্সির তালিকা প্রকাশ করেছিল এফডব্লিউসিএমএস। 

নতুন তালিকায় বাংলাদেশের সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেডকে (বোয়েসেল) অন্তর্ভুক্ত করা হয়েছে। বোয়েসেলের অধীনে ৬২টি এজেন্সিকে রাখা হয়েছে। এছাড়া তালিকায় থাকা ২৫টি রিক্রুটিং এজেন্সির অধীনে ২৫০টি রিক্রুটিং এজেন্সিকে সাব-এজেন্সি হিসেবে রাখা হয়েছে।

এর আগে ২৫টি রিক্রুটিং এজেন্সির নাম তালিকাভুক্ত করা হয়েছিল। যদিও সব রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত রাখার দাবি উঠেছিল।

সময়ের আলো/আতা
  বিষয়:   মালয়েশিয়া  কর্মী নিয়োগ  এজেন্সি  শ্রমশক্তি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: