সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস উদ্ধার

চাঁদপুর সংবাদদাতা

সারাদেশ

চাঁদপুর শহরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস ও তার পরিবারের নিখোঁজ রহস্যের অবসান ঘটেছে। দীর্ঘ কয়েক দিন নিখোঁজ থাকার পর

2026-08-28T11:16:53+00:00
2026-08-28T11:54:42+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস উদ্ধার
চাঁদপুর সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১১:১৬ এএম  আপডেট: ২৮.০৮.২০২৬ ১১:৫৪ এএম
চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস ও তার পরিবার। ছবি : সংগৃহীত
চাঁদপুর শহরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস ও তার পরিবারের নিখোঁজ রহস্যের অবসান ঘটেছে। দীর্ঘ কয়েক দিন নিখোঁজ থাকার পর চট্টগ্রাম থেকে পিন্টু দাসসহ তার পরিবারের চার সদস্যকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে পুলিশ বিষয়টি নিশ্চিত করে।

গত ১৯ আগস্ট থেকে হঠাৎ পিন্টু দাসের মোবাইলফোন ও শহরের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। একই সঙ্গে স্ত্রীসহ পরিবারের চার সদস্যের সঙ্গে স্বজনদের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এলাকায় নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে শুক্রবার ভোর ৫টার দিকে চট্টগ্রামের পটিয়া ও ফটিকছড়ি এলাকায় অভিযান চালানো হয়। চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) গাজী কালামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পিন্টু দাস ও তার পরিবারের চার সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়। প্রাথমিক ধারণা অনুযায়ী, তারা নিজেদের ইচ্ছাতেই আত্মগোপনে ছিলেন।


তবে ঠিক কী কারণে সপরিবারে চাঁদপুর ছেড়ে আত্মগোপনে গিয়েছিলেন পিন্টু দাস, তার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। এর পেছনে কোনো আর্থিক লেনদেন, ব্যবসায়িক বিরোধ বা দেনা-পাওনার সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

উদ্ধারের পর পিন্টু দাস ও তার পরিবারকে চাঁদপুরে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের হঠাৎ আত্মগোপনে যাওয়ার প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সপরিবার  আত্মগোপন  চাঁদপুর  স্বর্ণ ব্যবসায়ী  পিন্টু দাস  উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: