যশোরের শার্শার পাঁচভূলাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে সীমান্তের পাঁচভূলাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এ পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।
উদ্ধার করা পিস্তলের আনুমানিক মূল্য ১ লাখ টাকা এবং ম্যাগাজিনের মূল্য ৫ হাজার টাকা। সর্বমোট সিজার মূল্য ধরা হয়েছে ১ লাখ ৫ হাজার টাকা।
২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে মাদক, অস্ত্র ও যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই অস্ত্র উদ্ধার সম্ভব হয়েছে।
সময়ের আলো/জোই