জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসার ইঙ্গিত ভারতের

খেলা

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফর আয়োজন নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে আগামী বছরের শুরুতেই (জানুয়ারি ২০২৭) তিনটি

2026-08-28T12:30:50+00:00
2026-08-28T17:09:44+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
খেলা
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসার ইঙ্গিত ভারতের
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১২:৩০ পিএম  আপডেট: ২৮.০৮.২০২৬ ৫:০৯ পিএম
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসার ইঙ্গিত ভারতের । ছবি : সংগৃহীত
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফর আয়োজন নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে আগামী বছরের শুরুতেই (জানুয়ারি ২০২৭) তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের এই দ্বিপাক্ষিক সিরিজটি অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই।

বিসিসিআই ও বিসিবি সূত্রের বরাতে জানা গেছে, সেপ্টেম্বরের উইন্ডোটি নিয়ে জটিলতা তৈরি হওয়ায় বিসিবি আগামী বছরের শুরুর দিকে একটি সুবিধাজনক সময় চাচ্ছে।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানান, বাংলাদেশ সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলমান রয়েছে এবং দুই বোর্ডই বিকল্প উইন্ডোর খোঁজে ইতিবাচক আলোচনা চালিয়ে যাচ্ছে।


মূলত ২০২৫ সালের আগস্টে এই সফরটি হওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে পুনঃনির্ধারণ করা হয়েছিল।

তবে শেষ মুহূর্তে নতুন অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিসিবি সভাপতি তামিম ইকবাল জানান, দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে এবং সিরিজের তারিখ কিছুটা এদিক-সেদিক হতে পারে। ক্রিকেট ভক্তরা এখন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সূচি প্রকাশের অপেক্ষায় রয়েছে।


সময়ের আলো/টিকে
  বিষয়:   জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসার ইঙ্গিত ভারতের 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: