শেরপুরের ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ঘোড়া জবাই করে মাংস বিক্রির সঙ্গে জড়িত একটি চক্রের সন্ধান মিলেছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ঘোড়ার

2026-08-28T12:47:29+00:00
2026-08-28T12:47:29+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
শেরপুরের ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১২:৪৭ পিএম 
সংগৃহীত ছবি
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ঘোড়া জবাই করে মাংস বিক্রির সঙ্গে জড়িত একটি চক্রের সন্ধান মিলেছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ঘোড়ার মাংসের নমুনাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে গেছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের ফুলহারি এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ফুলহারি এলাকার একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে গোপনে ঘোড়া জবাই করে গরুর মাংস বলে তা বিক্রি করে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের মনে সন্দেহ দেখা দেওয়ায় তারা কিছুদিন ধরে চক্রটির ওপর নজরদারি করছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় কয়েকজন ওই এলাকায় গিয়ে তিনটি জবাই করা ঘোড়ার মাংস পড়ে থাকতে দেখেন। এ সময় সেখানে আরও তিনটি জীবিত ঘোড়া বাঁধা অবস্থায় দেখতে পান তারা। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ঘোড়ার মাংস ও অন্যান্য আলামত জব্দ করে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভুঁইয়া জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এর সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   শেরপুর  ঘোড়ার মাংস  জব্দ  জড়িত  পলাতক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: