দেশের বাজারে আজ স্বর্ণের দাম অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবশেষ গত মঙ্গলবার স্বর্ণের দাম সমন্বয় করেছিল। প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে সবচেয়ে ভালো

2026-08-28T13:02:21+00:00
2026-08-28T13:02:21+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
অর্থনীতি
দেশের বাজারে আজ স্বর্ণের দাম অপরিবর্তিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১:০২ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবশেষ গত মঙ্গলবার স্বর্ণের দাম সমন্বয় করেছিল। প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম (ভ্যাটসহ) ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা নির্ধারণ করেছিল সংস্থাটি। দাম অপরিবর্তিত থাকায় শুক্রবার (২৮ আগস্ট) দেশের বাজারে পূর্বের নির্ধারিত একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী বিভিন্ন মানের প্রতি ভরি স্বর্ণের দাম নিচে দেওয়া হলো, ২২ ক্যারেট ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৩ হাজার ১৮৭ টাকা, সনাতন পদ্ধতি ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা। 

স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে বাজারে প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে নিচের দামে, ২২ ক্যারেট ৫ হাজার ৪৪৮ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ২৪৯ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা, সনাতন পদ্ধতি ৩ হাজার ৩৮৩ টাকা। 


বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানিয়েছে, ঘোষিত এই বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদা করে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের ডিজাইন ও মান ভেদে যথারীতি মজুরি প্রযোজ্য হবে। এ ছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে পুরোনো অলংকার পরিবর্তন বা বিক্রির ক্ষেত্রে বাজুসের আগের নিয়মই বহাল থাকবে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্যতালিকা কার্যকর রাখার নির্দেশ দিয়েছে সংগঠনটি।

সময়ের আলো/জোই
  বিষয়:   দেশের বাজার  স্বর্ণের দাম  অপরিবর্তিত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: