নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ

2026-08-28T16:31:52+00:00
2026-08-28T18:22:46+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৪:৩১ পিএম  আপডেট: ২৮.০৮.২০২৬ ৬:২২ পিএম
নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে আকস্মিক বন্যায় কাদা-জলে প্লাবিত ঘরবাড়ি দেখছে বাসিন্দারা। ছবি : সংগৃহীত
নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও পুলিশ জানিয়েছে, বিভিন্ন জেলা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে।

দুর্যোগের পর তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজ রয়েছেন ৯৭৭ জনের বেশি মানুষ। এখন পর্যন্ত প্রায় ৩ হাজার ৭৪২ জনকে উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ১৪ হাজারের বেশি নিরাপত্তাকর্মীকে উদ্ধার ও অনুসন্ধান অভিযানে মোতায়েন করা হয়েছে।

নেপালের কর্মকর্তাদের দেওয়া তথ্যের বাইরে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমেও জানানো হয়েছে, তিব্বত অংশে বুধবারের দুর্যোগে আরও অন্তত পাঁচজন নিহত হয়েছেন। দুই দেশের দেওয়া তথ্য মিলিয়ে মোট মৃতের সংখ্যা ৫৪৩ এবং নিখোঁজের সংখ্যা ১ হাজার ৫০০ ছাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, হিমবাহ ধসে বিপুল পরিমাণ বরফ ও ধ্বংসাবশেষের প্রবাহ থেকেই এই ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে তিব্বত অংশে একটি বাঁধ ভেঙে যাওয়ার পর নেপালের পুলিশ শুক্রবার নতুন করে সতর্কতা জারি করেছে।

নিরাপত্তাকর্মী, উদ্ধারকারী ও ত্রাণকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের পর এটিকে নেপালের সবচেয়ে প্রাণঘাতী দুর্যোগ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র : এনডিটিভি


সময়ের আলো/এমকে
  বিষয়:   নেপাল বন্যা  মৃত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: