নালিতাবাড়ী সীমান্তে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশি আটক

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। একই সাথে তিনটি হায়েস মাইক্রোবাস ও এর তিন চালককে

2026-08-28T16:59:47+00:00
2026-08-28T18:46:56+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
নালিতাবাড়ী সীমান্তে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশি আটক
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৪:৫৯ পিএম  আপডেট: ২৮.০৮.২০২৬ ৬:৪৬ পিএম
নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশি আটক। ছবি : সময়ের আলো
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। একই সাথে তিনটি হায়েস মাইক্রোবাস ও এর তিন চালককে আটক করা হয়েছে। 

শুক্রবার (২৮ আগস্ট) ভোররাতে উপজেলার বুরুঙ্গা কালাপানি এলাকার গহিন পাহাড়ের ১১১১ সীমানা পিলারের কাছাকাছি থেকে তাদের আটক করে ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের হলদিগ্রাম ও বারমারী ক্যাম্পের সদস্যরা।

বিজিবি জানায়, রাজশাহী গোদাগাড়ি এলাকার এসব বাংলাদেশি নাগরিক এক বছর আগে অবৈধভাবে ভারতে গিয়ে শ্রমিকের কাজ করতো। সম্প্রতি ভারতীয় পুলিশের তৎপরতা বেড়ে যাওয়ায় দালালের মাধ্যমে নালিতাবাড়ীর কালাপানি সীমান্ত দিয়ে শুক্রবার ভোর চারটার দিকে ৩০জন বাংলাদেশি প্রবেশ করে।


এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির বিশেষ পৃথক টহল দল ১২ জনকে আটক করে। বাকিরা পাহাড়ের বিভিন্ন অংশে পালিয়ে যায়। একই সাথে তাদের নিতে আসা তিনটি হায়েস মাইক্রোবাস ও এর তিন চালককে আটক করা হয়েছে। পাসপোর্ট আইনে মামলা দিয়ে তাদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হবে জানায় বিজিবি।

হলদিগ্রাম বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সময়ের আলো/আতা
  বিষয়:   নালিতাবাড়ী  সীমান্ত  অনুপ্রবেশকারী  বাংলাদেশি  আটক  সময়ের আলো  শেরপুর 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: