ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ হাজার কেজি সারসহ ট্রাক জব্দ করল বিজিবি

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২৪ হাজার কেজি টিএসপি ও ডিএপি সারসহ একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে

2026-08-28T17:33:59+00:00
2026-08-28T17:33:59+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ হাজার কেজি সারসহ ট্রাক জব্দ করল বিজিবি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৫:৩৩ পিএম 
ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২৪ হাজার কেজি টিএসপি ও ডিএপি সারসহ একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালায়।

তল্লাশিতে ট্রাকে থাকা সারের বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি। পরে ট্রাকটি জব্দ করে সেখান থেকে ৯ হাজার ৫০০ কেজি টিএসপি এবং ১৪ হাজার ৫০০ কেজি ডিএপি সার উদ্ধার করা হয়। সব মিলিয়ে জব্দ করা হয় ২৪ হাজার কেজি বা ২৪ টন সার।

বিজিবি জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সারগুলো অবৈধভাবে মজুতের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। জব্দ করা সার ও ট্রাকের আনুমানিক সিজারমূল্য ৫৫ লাখ ৬১ হাজার টাকা।


জব্দকৃত সার ও ট্রাক আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—বিজিবি মহাপরিচালকের এ নির্দেশনা বাস্তবায়নে সরাইল ব্যাটালিয়ন সীমান্তে টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে।

তিনি বলেন, দেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তার স্বার্থে সার পাচার ও অবৈধ মজুত প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

সময়ের আলো/এসএক
  বিষয়:   ব্রাহ্মণবাড়িয়া  হাজার  সার  বিজিবি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: