৩১ অবৈধ ঋণদাতা অ্যাপের বিষয়ে সতর্ক করল বিএফআইইউ

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

অনুমোদনহীন মোবাইল অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম ও ডিজিটাল মাধ্যমে ঋণ নেওয়ার বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সংস্থাটি ৩১টি

2026-08-28T18:15:26+00:00
2026-08-28T18:15:26+00:00
 
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
অর্থনীতি
৩১ অবৈধ ঋণদাতা অ্যাপের বিষয়ে সতর্ক করল বিএফআইইউ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৬:১৫ পিএম 
এসব অ্যাপ থেকে ঋণ না নেওয়ার আহ্বান জানিয়েছে। ছবি : সংগৃহীত
অনুমোদনহীন মোবাইল অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম ও ডিজিটাল মাধ্যমে ঋণ নেওয়ার বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সংস্থাটি ৩১টি অবৈধ বা অননুমোদিত ঋণদাতা অ্যাপ ও প্ল্যাটফর্মের তালিকা প্রকাশ করে এসব মাধ্যম থেকে ঋণ না নেওয়ার আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক সতর্কবার্তায় বিএফআইইউ জানায়, বিভিন্ন অ্যাপ, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক গ্রুপে সহজ শর্তে দ্রুত ঋণ দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে। এসব প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের জাতীয় পরিচয়পত্রের তথ্য, মোবাইলের যোগাযোগ তালিকা, ছবি ও অন্যান্য সংবেদনশীল তথ্য সংগ্রহ করছে।

তালিকায় থাকা অ্যাপ ও প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে সাথী লোন, পপক্যাশ, ফিনক্যাশ, কুইক লোন, কুইক টাকা, ঢাকা ফিন, লোনভাইব, দোস্ত লোন, টাকা ক্যাশ লোন, কেওয়নজা লোন, এসএসএইচ মানি, লোনবাডি, সাথি লোন, ক্যাশহোরা, আলো ক্যাশ, ফাস্ট লোন, ইজি টাকা, ধৈর্য লোন, ফিন ডট ডু, বঙ্গক্যাশ, আশা লোন, সুবিধা লোন, স্মার্ট লোন বিডি, অনলাইন লোন বিডি, সিটি অনলাইন লোন, বিডি সহজ লোন, ক্যাশ লোন, সোনালী, লোনহাট ও টাকানাও।


বিএফআইইউ বলছে, ঋণ দেওয়ার পর আদায়ের নামে গ্রাহকদের চাপ, ভয়ভীতি, ব্যক্তিগত তথ্য প্রকাশের হুমকি এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। এতে প্রতারণা, আর্থিক অপরাধ ও মানিলন্ডারিংয়ের ঝুঁকি তৈরি হতে পারে।

সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ও প্রচলিত আইন অনুসরণ ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ডিজিটাল মাধ্যমে ঋণ কার্যক্রম পরিচালনা করতে পারে না। তাই অপরিচিত কোনো অ্যাপ বা প্ল্যাটফর্মে ঋণের আশায় ব্যক্তিগত ও আর্থিক তথ্য না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


সময়ের আলো/এমকে


  বিষয়:   ঋণদাতা অ্যাপ  বিএফআইইউ  সময়ের আলো 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: