মাদারগঞ্জে সেচঘর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় একটি সেচঘর থেকে রূপসী (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার

2026-08-28T18:29:06+00:00
2026-08-28T18:29:06+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
মাদারগঞ্জে সেচঘর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৬:২৯ পিএম 
প্রতীকী ছবি
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় একটি সেচঘর থেকে রূপসী (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পূর্বপাড়া বৈশাখীগাড়ী আকন্দবাড়ি সংলগ্ন একটি সেচঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা সাইরুদ্দিন বাদী হয়ে মাদারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত রূপসী চরপাকেরদহ ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের সাইরুদ্দিনের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে এক কৃষক জমিতে সার দিতে গিয়ে সেচঘরের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

নিহতের বাবা সাইরুদ্দিন জানান, তার মেয়ের মোবাইল ফোনে মাঝেমধ্যে এক ছেলে ফোন করত। বিষয়টি জানতে পেরে তিনি মেয়ের ফোনটি বন্ধ করে দেন। কিছুদিন পর ফোনটি আবারও চালু করা হলে অজ্ঞাত নম্বর থেকে পুনরায় ওই যুবক ফোন করে। এ সময় তিনি (বাবা) ফোন রিসিভ করলে ওই যুবক কথা না বলে ফোন কেটে দেয়।

তিনি আরও জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঘরে গিয়ে মেয়েকে না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, মরদেহের গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

ওসি আরও বলেন, প্রেমঘটিত কারণে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। ঘটনার সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।


সময়ের আলো/এনএন
  বিষয়:   জামালপুর  মাদারগঞ্জ  সেচঘর  কিশোরী  মরদেহ উদ্ধার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: