বাংলাদেশকে মক্কা প্রতিরক্ষা জোটে নেওয়ার বিষয়ে যা জানাল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশকে অন্তর্ভুক্তির বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে পাকিস্তান।বৃহস্পতিবার

2026-08-28T20:07:33+00:00
2026-08-28T20:07:33+00:00
 
  শনিবার, ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
বাংলাদেশকে মক্কা প্রতিরক্ষা জোটে নেওয়ার বিষয়ে যা জানাল পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৮:০৭ পিএম 
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি। ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশকে অন্তর্ভুক্তির বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে পাকিস্তান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, চুক্তিটিতে নতুন সদস্য যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। তবে কোনো দেশকে অন্তর্ভুক্ত করার আগে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে পরামর্শ করা হবে।

তিনি বলেন, একটি বিকাশমান নিরাপত্তা কাঠামো হিসেবে এমজেডিএ এমন দেশগুলোর জন্য উন্মুক্ত রয়েছে, যারা সম্মিলিত দায়িত্ব ও অভিন্ন নিরাপত্তা স্বার্থের প্রতি তাদের অঙ্গীকারে অবিচল। কোনো আনুষ্ঠানিক অনুরোধ এলে রিয়াদ ও আঙ্কারায় আমাদের অংশীদারদের সঙ্গে পরামর্শ করে এ বিষয়টি বিবেচনা করা হবে। তবে, চুক্তিটি বাস্তবায়নের প্রক্রিয়া এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।


গত ৭ আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান চুক্তিতে সই করে। এতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

এর আগে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছিলেন, এমজেডিএতে যোগ দেওয়ার বিষয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি। তবে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

এদিকে জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, সদস্য দেশগুলো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে যোগ দেওয়ার আহ্বান জানালে দেশের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার জন্য এ ধরনের ব্যবস্থা ইতিবাচকভাবে দেখা হচ্ছে। জোটে যোগ দেওয়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।


সময়ের আলো/এমকে


  বিষয়:   বাংলাদেশ  মক্কা প্রতিরক্ষা জোট  পাকিস্তান  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: