সিদ্ধিরগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে লেগুনার ধাক্কা, নিহত ১

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যানে লেগুনার ধাক্কায় মো. শাহাদাত হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

2026-08-28T21:44:20+00:00
2026-08-28T21:44:20+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
সিদ্ধিরগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে লেগুনার ধাক্কা, নিহত ১
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৯:৪৪ পিএম 
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যানে লেগুনার ধাক্কায় মো. শাহাদাত হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) ভোর আনুমানিক সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সানারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি যাত্রীবাহী লেগুনা কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে লেগুনার চালকের বাম পাশে বসা যাত্রী মো. শাহাদাত হোসেন ঘটনাস্থলেই মারা যান। নিহতের ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে, দুর্ঘটনার পর লেগুনাচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই আলামিন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের সরকারি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।

এ ঘটনায় দুর্ঘটনাকবলিত লেগুনা ও কাভার্ডভ্যান উদ্ধার করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।

শিমরাইল হাইওয়ে পুলিশের এসআই আলামিন জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত লেগুনার চালককে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সময়ের আলো/এনএন
  বিষয়:   সিদ্ধিরগঞ্জ  কাভার্ডভ্যান  লেগুনা  নিহত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: