‘মক্কা চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’তে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে নজর রাখছে ভারত। দেশটির পররাষ্ট্র

2026-08-28T22:02:14+00:00
2026-08-28T22:48:58+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
‘মক্কা চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১০:০২ পিএম  আপডেট: ২৮.০৮.২০২৬ ১০:৪৮ পিএম
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি : সংগৃহীত
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’তে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে নজর রাখছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে এমন যেকোনো সিদ্ধান্ত তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

শুক্রবার (২৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

জয়সওয়াল বলেন, বাংলাদেশ যদি ওই প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়, সেটি বাংলাদেশের নিজস্ব বিষয়। এতে অন্য কোনো দেশের অস্বস্তির কারণ থাকা উচিত নয়।


তবে একই সঙ্গে ভারতের নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলোতে নয়াদিল্লির সতর্ক অবস্থানের কথাও জানান জয়সওয়াল। তিনি বলেন, ভারতের নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে এমন সব প্রচেষ্টা তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দেশের নিরাপত্তা সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক এই প্রতিরক্ষা সহযোগিতা আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। এর মধ্যে বাংলাদেশ চুক্তিটিতে যুক্ত হবে কি না, সে বিষয়ে ঢাকার অবস্থানের দিকেও নজর রাখছে দিল্লি।


সময়ের আলো/এমকে
  বিষয়:   মক্কা চুক্তি  বাংলাদেশ  ভারত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: