দিনাজপুরে ১৮৯০ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট এলাকায় অভিযান চালিয়ে ১৮৯০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় মো. কাজী

2026-08-28T23:59:29+00:00
2026-08-28T23:59:29+00:00
 
  শনিবার, ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
সারাদেশ
দিনাজপুরে ১৮৯০ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১১:৫৯ পিএম 
বৃহস্পতিবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। ছবি : সংগৃহীত
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট এলাকায় অভিযান চালিয়ে ১৮৯০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় মো. কাজী ফয়সাল নামে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন।

অভিযানে নওশাদ ট্রেডার্স ও জনতা হাসকিং মিল থেকে ১ হাজার ৪৯৩ বস্তা টিএসপি, ১৮১ বস্তা ডিএপি এবং ২১৬ বস্তা এমওপি সার জব্দ করা হয়। এছাড়া সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে জনতা অটো রাইস মিলের ম্যানেজার মো. কাজী ফয়সালকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ সার কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিক্রি করা হয়।

প্রশাসন জানায়, জব্দ সার কৃষকের স্বার্থে সরকারি মূল্যে বিক্রি করা হয়েছে। কৃষি উপকরণ অবৈধভাবে মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন বলেন, কৃষকদের জন্য বরাদ্দ সার কোনোভাবেই অবৈধভাবে মজুত, কৃত্রিম সংকট সৃষ্টি বা বেশি দামে বিক্রির সুযোগ নেই। জব্দ সার সরকারি মূল্যে কৃষকদের মাঝে বিক্রি করা হবে এবং বিক্রয়ের অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   দিনাজপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: