যুবদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন আহত ও চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট)

2026-08-29T00:00:45+00:00
2026-08-29T00:00:45+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
যুবদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১২:০০ এএম 
যুবদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩। ছবি : সময়ে আলো
পটুয়াখালীর দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন আহত ও চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৫টায় নতুন বাজার মামুন মার্কেট থেকে যুবদলের পদবঞ্চিত বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা পরিষদ সামনে অবস্থান নেয়। অপরদিকে, নতুন কমিটি নেতাকর্মীরা লেবুখালী পাগলার মোড় থেকে আনন্দ মিছিল নিয়ে উপজেলা পরিষদের ২ নং গেটের সামনে আসলে পুলিশ উভয় পক্ষের মিছিলকে বাধা প্রদান করেন। 

এক পর্যায়ে পদবঞ্চিতরা পুলিশের বাধা উপেক্ষা করে ধাওয়ার দিলে পিছু হটে পদধারীরা। এতে পদধারীদের তিনজন আহত ও ৪টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। আহত যুবদলের নেতা কর্মীদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, দুমকিতে দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি ছিল। উভয়পক্ষ কর্মসূচি পালনকালে পুলিশ দুই পক্ষের মাঝখানে অবস্থান নেয়। এ সময় এক পক্ষ অন্য পক্ষকে ধাওয়া দিলে কিছুটা উত্তেজনা তৈরি হয়। তবে এখন পর্যন্ত কোনো পক্ষের আহত হওয়ার খবর আমরা পাইনি।

সময়ের আলো/আতা
  বিষয়:   যুবদল  কমিটি  গ্রুপ  সংঘর্ষ  আহত  সময়ের আলো  দুমকি  পটুয়াখালী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: