সম্পর্কের ইতি টানলেন অনন্যা

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

আদিত্য রায় কাপুরের পর গত দুই বছর আগে মডেল ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে প্রেমে জড়ান বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। এবার সেই

2026-08-29T03:08:05+00:00
2026-08-29T03:08:05+00:00
 
  শনিবার, ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
আনন্দ সময়
সম্পর্কের ইতি টানলেন অনন্যা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৩:০৮ এএম 
বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। ছবি : সংগৃহীত
আদিত্য রায় কাপুরের পর গত দুই বছর আগে মডেল ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে প্রেমে জড়ান বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। এবার সেই সম্পর্কেও ইতি টানলেন অভিনেত্রী। ভারতীয় একটি গণমাধ্যম সূত্র জানিয়েছে, গত সপ্তাহে অনন্যাই সম্পর্কটি শেষ করার সিদ্ধান্ত নেন। তবে বিচ্ছেদটি অনন্যা ও ওয়াকার ব্লাঙ্কোর সম্মতিতেই হয়েছে এবং তাদের মধ্যে কোনো তিক্ততা নেই।

একটি বিয়ের অনুষ্ঠানে অনন্যা ও ওয়াকার ব্লাঙ্কোর পরিচয় হয়। গত দুই বছরে তাদের একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামেও একে অপরের পোস্টে তাদের দেখা গেছে। যদিও দুজন কখনো আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা স্বীকার করেননি। 

তাদের একসঙ্গে উপস্থিতি দেখে ভক্তদের অনেকেই ধারণা করেছিলেন যে তারা সম্পর্কে রয়েছেন। অনন্যা পাণ্ডের ঘরোয়া জন্মদিনের অনুষ্ঠানেও ওয়াকারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বিশেষ সেই দিনে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছিলেন, ‘শুভ জন্মদিন, সুন্দরী। তুমি খুবই বিশেষ। আমি তোমাকে ভালোবাসি, অ্যানি।’

ওয়াকার অবশ্য তাদের সম্পর্কের বিষয়ে সরাসরি কিছু নিশ্চিত করেননি। তবে ওই বার্তাকে অনেক ভক্তই তাদের সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে দেখেছিলেন। এর পাশাপাশি অনন্যাকে ওয়াকারের নামের আদ্যাক্ষর লেখা একটি নেকলেস পরতেও দেখা যায়। এর আগে হেলথ শটসকে দেওয়া এক সাক্ষাৎকারে অনন্যা প্রেম ও সম্পর্ক নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছিলেন। 

তিনি বলেছিলেন, ‘আমার কাছে ভালোবাসা মানেই বন্ধুত্ব। শাহরুখ খান যেমন বলেন, মেরে লিয়ে পেয়ার দোস্তি হ্যায়।’

তার মতে, ভালোবাসার ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ, বিশ্বাস এবং নিজের মতো করে থাকার সুযোগ গুরুত্বপূর্ণ। ভালোবাসা শুধু রোমান্টিক সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি সর্বত্রই রয়েছে। অনন্যা আরও জানান, ছোটবেলায় তিনি মনে করতেন জীবনে একজনের জন্যই ভালোবাসা থাকে। 

এরপর আর কাউকে ভালোবাসা সম্ভব নয়। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার ধারণা বদলেছে। এখন তিনি বন্ধু, পরিবারসহ অনেক মানুষকেই ভালোবাসেন। তাই ভালোবাসাকে শুধু একজন ‘সোলমেট’-এর সঙ্গে বেঁধে দেখার ধারণা তার বদলে গেছে।

সময়ের আলো/প্রিন্ট/কেএইচও


  বিষয়:   সম্পর্ক  ইতি  অনন্যা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: