ওআইসির নতুন মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন মৌরিতানিয়ার কূটনীতিক ইসমাইল উলদ শেখ আহমেদ।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ওআইসির ৫৭ সদস্য দেশের

2026-08-29T08:21:28+00:00
2026-08-29T09:55:26+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ওআইসির নতুন মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৮:২১ এএম  আপডেট: ২৯.০৮.২০২৬ ৯:৫৫ এএম
ইসমাইল উলদ শেখ আহমেদ। ছবি : সংগৃহীত
ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন মৌরিতানিয়ার কূটনীতিক ইসমাইল উলদ শেখ আহমেদ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ওআইসির ৫৭ সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা তাকে নির্বাচিত করেন। আনাদোলুর প্রতিবেদন।

২০২১ সালের নভেম্বরে দায়িত্ব নেওয়া মহাসচিব চাদের হুসেইন ইব্রাহিম তাহার স্থলাভিষিক্ত হবেন তিনি। চাদের হুসেইনের মেয়াদ শেষ হবে আগামী নভেম্বরে।

আন্তর্জাতিক কূটনীতিতে ইসমাইল উলদ শেখের ৩ দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি জাতিসংঘের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও নিরাপত্তা সংকট মোকাবিলায়ও কাজ করেছেন।


ওআইসির সনদ অনুযায়ী, মহাসচিবের মেয়াদ ৫ বছর। প্রার্থীর যোগ্যতা, সততা ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়। এই মেয়াদ একবার নবায়ন করা যায়। মহাসচিব নির্বাচনে ভৌগলিক ভারসাম্য, পালাক্রমে দায়িত্ব দেওয়া ও সমান সুযোগের নীতি বিবেচনা করা হয়। 

ওআইসির সনদে আরব, আফ্রিকা ও এশিয়ার মধ্যে মহাসচিবের পদ দেওয়ার নির্দিষ্ট ধারাবাহিকতা নেই। তবে, মহাসচিব নির্বাচনের সময় পালাক্রম ও ভৌগোলিক ভারসাম্যের বিষয়টি বিবেচনা করা হয়।

ইসমাইল উলদ শেখের প্রার্থিতা শুরুতেই আফ্রিকার সমর্থন পেয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে আফ্রিকান ইউনিয়ন ২০২৭ থেকে ২০৩২ মেয়াদের জন্য তাকে ওআইসির মহাসচিব পদে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেয়। এ সময় মৌরিতানিয়াকে উত্তর আফ্রিকা অঞ্চলের দেশ হিসেবে উল্লেখ করা হয়।

সময়ের আলো/মহু
  বিষয়:   ওআইসি  মহাসচিব  ইসমাইল উলদ শেখ আহমেদ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: