মাগুরায় পুলিশ সদস্যকে প্রকাশ্যে মারধর

মাগুরা সংবাদাদাতা

সারাদেশ

মাগুরায় হর্ন বাজানোর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইমরান হোসেন নামের এক পুলিশ সদস্যকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে জেলা প্রাইভেটকার ও

2026-08-29T09:18:00+00:00
2026-08-29T09:57:52+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
মাগুরায় পুলিশ সদস্যকে প্রকাশ্যে মারধর
মাগুরা সংবাদাদাতা
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৯:১৮ এএম  আপডেট: ২৯.০৮.২০২৬ ৯:৫৭ এএম
মাগুরায় হর্ন বাজানোর জেরে পুলিশ সদস্যকে প্রকাশ্যে মারধর। ছবি : সংগৃহীত
মাগুরায় হর্ন বাজানোর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইমরান হোসেন নামের এক পুলিশ সদস্যকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে জেলা প্রাইভেটকার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাঈমুজ্জামান নয়নের বিরুদ্ধে। এ সময় নয়ন ঘটনার একটি ভিডিও ধারণ করেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে মাগুরা শহরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. ইমরান হোসেন মাগুরা পুলিশ কন্ট্রোলরুমে কর্মরত আছেন। ঘটনার সময় তিনি মোটরসাইকেলে করে শহরের ভায়নার মোড় এলাকা দিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে যাচ্ছিলেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নয়নের সামনে পড়লে পুলিশ সদস্য ইমরান হর্ন বাজান। হর্ন শুনেও নয়ন রাস্তা থেকে না সরায় ইমরান এর কারণ জানতে চান। এর জেরে দুজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে নয়ন ক্ষিপ্ত হয়ে ইমরানকে মারধর করেন। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে বাধা দিলে নয়ন ঘটনাস্থল ত্যাগ করেন। বাহিনীর একজন সদস্যের সঙ্গে এমন আচরণের ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাইভেটকার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাঈমুজ্জামান নয়ন একজন পুলিশ সদস্যকে মারধর করেছেন বলে তারা জানতে পেরেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   মাগুরা  হর্ন বাজানো  পুলিশ সদস্য  প্রকাশ্যে মারধর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: