বিয়ের পাত্রী দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় অপু দাশ (২৫) নামের রাঙ্গুনিয়ার এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) রাত আটটার দিকে রাউজান

2026-08-29T09:57:26+00:00
2026-08-29T09:57:26+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
বিয়ের পাত্রী দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৯:৫৭ এএম 
অপু দাশ। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় অপু দাশ (২৫) নামের রাঙ্গুনিয়ার এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) রাত আটটার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের কাপ্তাই সড়কের কাতালপীর শাহ দরগাহর সামনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত অপু দাশ রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের মৃত বাদল দাশের ছেলে। তিনি রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী এলাকার ‘দি বিসিসিইউএল জেনারেল হাসপাতালে’ মার্কেটিং কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে রাউজানের একটি মন্দিরে বিয়ের জন্য পাত্রী দেখতে যান অপু। পাত্রী দেখা শেষে কর্মস্থল হাসপাতালের ডিউটি সেরে বাড়ি ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পাহাড়তলীর একটি বেসরকারি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। কয়েক ঘণ্টার ব্যবধানে বিয়ের আনন্দ বিষাদে রূপ নেওয়ায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর খবর তারা পেয়েছেন। নিহতের মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   বিয়ের পাত্রী  সড়ক দুর্ঘটনা  যুবক  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: