ব্রাহ্মণবাড়িয়ায় পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারার পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ আগস্ট) ভোর ছয়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর

2026-08-29T11:14:22+00:00
2026-08-29T12:44:30+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১১:১৪ এএম  আপডেট: ২৯.০৮.২০২৬ ১২:৪৪ পিএম
দাতিয়ারার পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন। ছবি : সময়ের আলো
ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারার পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ আগস্ট) ভোর ছয়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে  ১৫ মিনিট চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। এই ঘটনায় বড় ধরনের কোনোন ক্ষয়ক্ষতি হয়নি। 

ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মো. নাছির উদ্দিন বলেন, ভোরে হঠাৎ করে সাবস্টেশনে একটি অক্সিলারি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন ট্রান্সফর্মার পুড়ে যাওয়ায় কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দ্রুত মেরামত কাজ করে বিদ্যুৎ সরবরাহ চালুর চেষ্টা চলছে।


ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নাজমুল আলম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সময়ের আলো/জোই
  বিষয়:   ব্রাহ্মণবাড়িয়া  বৈদ্যুতিক সাবস্টেশন  অগ্নিকাণ্ড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: