সাবেক পুলিশ কর্মকর্তা আকবর হোসেনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাবেক পুলিশ কর্মকর্তা আকবর হোসেনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালে ২৯ আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে না

2026-08-29T12:54:01+00:00
2026-08-29T13:11:03+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
সাবেক পুলিশ কর্মকর্তা আকবর হোসেনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১২:৫৪ পিএম  আপডেট: ২৯.০৮.২০২৬ ১:১১ পিএম
আকবর হোসেন। ছবি : সংগৃহীত
সাবেক পুলিশ কর্মকর্তা আকবর হোসেনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালে ২৯ আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান তিনি। পরে গার্ড অব অনারের মাধ্যমে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, ১৯৫৭ সালের ২ মার্চ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আকবর হোসেন জন্মগ্রহণ করেন। তিনি নাটোর জেলার বাগাতিপাড়া থানার মাড়িয়া গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী এবং তিন ছেলেসহ নাতি-নাতনি ও অসংখ্য স্বজন-গুণগ্রাহী রেখে গেছেন। 

আকবর হোসেনের বড় ছেলে আতিক হোসেন পেশায় একজন ব্যাংকার, মেজো ছেলে ব্যারিস্টার আশিক হোসেন একজন আইনজীবী এবং তার ছোট ছেলে আসিফ হোসেন একজন কানাডিয়ান পুলিশ অফিসার। এ ছাড়া আকবর হোসেনের মেজো পুত্রবধূ মেজর মোহসিনিনা ফেরদৌসী বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছেন। 

মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের মেজো ছেলে ব্যারিস্টার আশিক হোসেন এবং তার পরিবারের পক্ষ থেকে গ্রামে আকবর হোসেনের প্রতিষ্ঠিত মাদরাসা ও এতিমখানায় তার রুহের মাগফিরাত ও কল্যাণ কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
  বিষয়:   মৃত্যুবার্ষিকী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: