মমতা ব্যানার্জির বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কলকাতায় তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের সমাবেশকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পশ্চিমবঙ্গের সাবেক

2026-08-29T15:50:00+00:00
2026-08-29T17:12:06+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মমতা ব্যানার্জির বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৩:৫০ পিএম  আপডেট: ২৯.০৮.২০২৬ ৫:১২ পিএম
মমতা বন্দ্যোপাধ্যায়। সংগৃহীত ছবি
কলকাতায় তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের সমাবেশকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা (এফআইআর) করেছে কলকাতা পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) কলকাতার ক্যাথেড্রাল রোডে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশের অনুমতি দেওয়ার সময় কলকাতা হাইকোর্ট সড়কের একটি পাশ খোলা রাখার নির্দেশ দিয়েছিল। 


অভিযোগ উঠেছে, শুক্রবারের সমাবেশে আদালতের ওই নির্দেশ যথাযথভাবে মানা হয়নি। এর পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করে।

ঘটনাটি ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। 

সূত্র : হিন্দুস্তান টাইমস  

সময়ের আলো/জেডি 

  বিষয়:   মমতা ব্যানার্জি  হাইকোর্ট  লঙ্ঘন  অভিযোগ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: