ক্যাম্পে গুলিবর্ষণ, রোহিঙ্গা যুবককে অপহরণ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া নেচার পার্ক সংলগ্ন ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় শুক্রবার (২৮ আগস্ট) রাত ১১টায় সময় গুলিবর্ষণের

2026-08-29T16:40:04+00:00
2026-08-29T16:40:04+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
ক্যাম্পে গুলিবর্ষণ, রোহিঙ্গা যুবককে অপহরণ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৪:৪০ পিএম 
রোহিঙ্গা ক্যাম্প । ছবি : সংগৃহীত
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া নেচার পার্ক সংলগ্ন ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় শুক্রবার (২৮ আগস্ট) রাত ১১টায় সময় গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এসময় এক দোকান থেকে ক্যাম্পের বাসিন্দা মোক্তার আহমদ (৪৫) নামে এক রোহিঙ্গা ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মোক্তার আহমদ ওই এলাকার একটি দোকানে বসা ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত দোকানে প্রবেশ করে আতঙ্ক সৃষ্টি করতে দুই রাউন্ড গুলি ছুড়ে মোক্তার আহমদকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।


হঠাৎ গুলির শব্দ ও অপহরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর আশপাশের লোকজন ছুটোছুটি শুরু করেন।

টেকনাফ মডেল থানার ওসি বলেন, অপহৃত মোক্তার আহমদকে উদ্ধারের এপিবিএন কাজ করছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   ক্যাম্প  গুলিবর্ষণ  রোহিঙ্গা  যুবক  অপহরণ  টেকনাফ  কক্সবাজার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: