সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর সংসদ ভবন এলাকার মানিক মিয়া অ্যাভিনিউতে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে এক প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহতের নাম মোছাম্মৎ

2026-08-29T18:06:10+00:00
2026-08-29T18:08:19+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
জাতীয়
সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৬:০৬ পিএম  আপডেট: ২৯.০৮.২০২৬ ৬:০৮ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর সংসদ ভবন এলাকার মানিক মিয়া অ্যাভিনিউতে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে এক প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহতের নাম মোছাম্মৎ রনজিনা পারভীন (৫৫)। তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। 

শনিবার (২৯ আগস্ট) ভোর ৬টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এ ঘটনা ঘটে। নিহত রনজিনা পারভীনের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার সোনাকানিয়া গ্রামে।

পুলিশ জানায়, খামারবাড়ি এলাকার ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসক দেখাতে শুক্রবার রাতে স্বামী আব্দুল মতিনকে সঙ্গে নিয়ে বগুড়া থেকে ঢাকায় আসেন রনজিনা পারভীন।

ভোরে বাস থেকে গাবতলী নেমে স্বামীর সঙ্গে রিকশায় করে খামারবাড়ির দিকে যাচ্ছিলেন তিনি। পথে মানিক মিয়া অ্যাভিনিউতে মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দেয়। এতে রিকশা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি।

পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  ছিনতাই  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: