বাংলাদেশি ভিসা আবেদনকারীদের জার্মান দূতাবাসে প্রবেশে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকায় জার্মান দূতাবাসে ভিসা আবেদনকারীদের প্রবেশের ক্ষেত্রে সঠিক গেট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। ভিসা অ্যাপয়েন্টমেন্টের দিনে আবেদনকারীদের ভোগান্তি কমাতে এ

2026-08-29T18:30:42+00:00
2026-08-29T18:30:42+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
বাংলাদেশি ভিসা আবেদনকারীদের জার্মান দূতাবাসে প্রবেশে নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৬:৩০ পিএম 
ছবি : সংগৃহীত
ঢাকায় জার্মান দূতাবাসে ভিসা আবেদনকারীদের প্রবেশের ক্ষেত্রে সঠিক গেট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। ভিসা অ্যাপয়েন্টমেন্টের দিনে আবেদনকারীদের ভোগান্তি কমাতে এ নির্দেশনা জানিয়েছে দূতাবাস।

সম্প্রতি ঢাকায় জার্মান দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

দূতাবাস জানায়, ভিসা অ্যাপয়েন্টমেন্টের দিনে প্রবেশের জন্য নির্ধারিত দরজা ব্যবহার করতে হবে। দূতাবাসে প্রবেশের জন্য দুটি গেট রয়েছে। এর মধ্যে একটি দূতাবাসের কর্মীদের জন্য এবং অন্যটি ভিসা আবেদনকারীদের জন্য নির্ধারিত।

গুলশান-২ চক্কর থেকে দূতাবাসের দিকে এলে ভিসা আবেদনকারীদের দ্বিতীয় গেট ব্যবহার করতে হবে বলে জানানো হয়েছে।

আবেদনকারীদের বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়ে দূতাবাস জানিয়েছে, সঠিক প্রবেশপথ খুঁজে পেতে কোনো সমস্যা হলে নিরাপত্তাকর্মীদের সহায়তা নেওয়া যাবে। আবেদনকারীদের সঠিক স্থানে পৌঁছে দিতে নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া ভিসা অ্যাপয়েন্টমেন্টের দিন নির্ধারিত সময়ের আগে দূতাবাসে পৌঁছে প্রবেশসংক্রান্ত নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  জার্মানি  ভিসা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: