অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে বড়পর্দায় ফিরছেন নায়ক বাপ্পারাজ

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

দীর্ঘ বিরতি শেষে আবারও বড়পর্দায় ফিরছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। মোহাম্মদ ইকবালের পরিচালনায় ‘গুলশানের চামেলি’ সিনেমায় দেখা যাবে তাকে।২০১৮ সালে

2026-08-29T18:37:35+00:00
2026-08-29T18:37:35+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে বড়পর্দায় ফিরছেন নায়ক বাপ্পারাজ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৬:৩৭ পিএম 
ঢালিউডের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। ফাইল ফটো
দীর্ঘ বিরতি শেষে আবারও বড়পর্দায় ফিরছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। মোহাম্মদ ইকবালের পরিচালনায় ‘গুলশানের চামেলি’ সিনেমায় দেখা যাবে তাকে।

২০১৮ সালে মুক্তি পাওয়া ‘পোড়ামন ২’ সিনেমার পর আর কোনো চলচ্চিত্রে দেখা যায়নি বাপ্পারাজকে। এর মধ্যে মোস্তফা খান সিহানের ওয়েব সিরিজ ‘রক্তঋণ’ এবং মেহেদী হাসান হৃদয়ের ‘বিদায়’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেও সেগুলো এখনো মুক্তি পায়নি।

সম্প্রতি জাঁকজমকপূর্ণ মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘গুলশানের চামেলি’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেন নির্মাতা মোহাম্মদ ইকবাল। অনুষ্ঠানে তিনি বাপ্পারাজের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেন।

এ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হচ্ছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের। একই সিনেমায় দীর্ঘ বিরতি কাটিয়ে বড়পর্দায় ফিরছেন অভিনেতা আমিন খানও।

তারকাবহুল ‘গুলশানের চামেলি’তে আরও অভিনয় করবেন বর্ষীয়ান অভিনেত্রী রোজিনা, ওমর সানী ও আজমেরী হক বাঁধনসহ অনেকে।

তবে সিনেমাটিতে বাপ্পারাজের চরিত্রটি কেমন হবে, তা এখনই প্রকাশ করতে চাননি নির্মাতা। মোহাম্মদ ইকবাল বলেন, চিত্রনাট্য ও চরিত্রের প্রয়োজন বিবেচনা করেই বাপ্পারাজকে নির্বাচিত করা হয়েছে।

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার জীবনের বাস্তব গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমাটি। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে অ্যাক্সেল ফিল্ম প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন জাহাঙ্গীর শিকদার।

নির্মাতা মোহাম্মদ ইকবাল জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে সিনেমাটির শুটিং শুরু হবে। আগামী বছরের যেকোনো একটি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  বাপ্পারাজ  সিনেমা 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: