প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সম্মত ভারত ও কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সামরিক বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে ভারত ও কুয়েত।শুক্রবার (২৮ আগস্ট) নয়াদিল্লিতে উভয় দেশের যৌথ

2026-08-29T20:11:37+00:00
2026-08-29T20:11:37+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সম্মত ভারত ও কুয়েত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৮:১১ পিএম 
দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে ভারত ও কুয়েত। ছবি : সংগৃহীত
সামরিক বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে ভারত ও কুয়েত। শুক্রবার (২৮ আগস্ট) নয়াদিল্লিতে উভয় দেশের যৌথ প্রতিরক্ষা কমিটির (জেডিসি) প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। 

সেখানেই সামরিক সহযোগিতার জোরদারের বিষয়ে এ সিদ্ধান্ত হয়। সাম্প্রতিক সময়ে পাকিস্তান, সৌদি ও তুরস্কের মধ্যে মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে ব্যাপক আলোচনার মধ্যেই এমন সিদ্ধান্ত আসল।

সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে জানা গেছে, বৈঠকে উভয় দেশ প্রশিক্ষণ, যৌথ সামরিক মহড়া, সামরিক চিকিৎসা, স্টাফ আলোচনা, প্রতিরক্ষা শিল্প এবং গবেষণা ও উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে।


ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ২০২৪ সালে ভারতের প্রধানমন্ত্রীর কুয়েত সফরের সময় প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সেই সমঝোতা স্মারকের লক্ষ্য বাস্তবায়নে জেডিসির এ বৈঠকটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 

বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন ভারতের যুগ্ম সচিব অমিতাভ প্রসাদ এবং কুয়েতের প্রতিনিধি দলের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল রায়েদ আল-সাকরান।

ভারতের পক্ষ থেকে তিন বাহিনীর প্রতিনিধি ছাড়াও প্রতিরক্ষা উৎপাদন বিভাগ, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা, সশস্ত্র বাহিনীর চিকিৎসা পরিষেবা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   প্রতিরক্ষা সহযোগিতা  সম্মত ভারত  কুয়েত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: