বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ছোট পর্দার অভিনেত্রী সাফা কবির। এ জনপ্রিয় অভিনেত্রীর জন্মদিন আজ। বিশেষ দিনে বরাবরের মতোই পরিবার, বন্ধু ও ভক্তদের শুভেচ্ছা-ভালোবাসা পাচ্ছেন।

2026-08-29T20:26:56+00:00
2026-08-29T20:26:56+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৮:২৬ পিএম 
তৌসিফ মাহবুবের শুভেচ্ছাবার্তা নেটিজেনদের নজর কাড়েছে। ছবি : সংগৃহীত
ছোট পর্দার অভিনেত্রী সাফা কবির। এ জনপ্রিয় অভিনেত্রীর জন্মদিন আজ। বিশেষ দিনে বরাবরের মতোই পরিবার, বন্ধু ও ভক্তদের শুভেচ্ছা-ভালোবাসা পাচ্ছেন। এরমধ্যে তৌসিফ মাহবুবের শুভেচ্ছাবার্তা নেটিজেনদের নজর কাড়েছে।

সাফার সঙ্গে একটি ছবি পোস্ট করে তৌসিফ লিখলেন, ‘বেস্ট ফ্রেন্ডের জন্মদিনে উইশ করা আমার কাছে সবচেয়ে কঠিন কাজগুলোর একটা। ঠিক এমনই একটা দিন আজ। কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব, কিছুই বুঝতে পারছি না। এতো কিছু বলার আছে, অথচ কোনো কথাই যথেষ্ট মনে হচ্ছে না। তাই ভাবলাম, এই না-বুঝতে পারাটাই ক্যাপশন করে দিই।’


সবশেষে সাফাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে তৌসিফ লিখেছেন, ‘শুভ জন্মদিন সাফা কবির। তুই নিশ্চয়ই জানিস, আমি তোকে কতটা ভালোবাসি দোস্ত।’

তৌসিফের এই শুভেচ্ছা-বার্তা পছন্দ হয়েছে নেটিজেনদেরও। মাত্র ৬ ঘণ্টায় ওই পোস্টে ৬৫ হাজার প্রতিক্রিয়া এসেছে। মন্তব্যের সংখ্যাও ছাড়িয়েছে সাড়ে ছয় হাজার।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   বেস্ট ফ্রেন্ড সাফা  জন্মদিন  শুভেচ্ছা  তৌসিফ 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: