ঘুসের অভিযোগে খাদ্য কর্মকর্তার মুখে মেয়াদোত্তীর্ণ বিস্কুট গুঁজে দিল জনতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের মহারাষ্ট্রে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগ তদন্তে যাওয়া এক খাদ্য কর্মকর্তাকে ঘিরে ধরে বিস্কুট খাওয়ানোর চেষ্টা করেছেন স্থানীয় বাসিন্দারা। কর্মকর্তার

2026-08-29T21:20:29+00:00
2026-08-29T21:27:42+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ঘুসের অভিযোগে খাদ্য কর্মকর্তার মুখে মেয়াদোত্তীর্ণ বিস্কুট গুঁজে দিল জনতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৯:২০ পিএম  আপডেট: ২৯.০৮.২০২৬ ৯:২৭ পিএম
ছবি : সংগৃহীত
ভারতের মহারাষ্ট্রে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগ তদন্তে যাওয়া এক খাদ্য কর্মকর্তাকে ঘিরে ধরে বিস্কুট খাওয়ানোর চেষ্টা করেছেন স্থানীয় বাসিন্দারা। কর্মকর্তার বিরুদ্ধে দোকানদারের কাছ থেকে ঘুস নিয়ে তাকে রক্ষা করার অভিযোগ তোলেন তারা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার (২৯ আগস্ট) মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, একটি পান দোকান থেকে কেনা ঝাল মিশ্রণজাতীয় খাবার খেয়ে দুই বছরের এক শিশু অসুস্থ হয়ে পড়ে। শিশুটির মাথা ঘোরা শুরু হলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিশুটির স্বজন ও স্থানীয় বাসিন্দারা ছত্রপতি সম্ভাজিনগরের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) দপ্তরে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে এক কর্মকর্তা ওই দোকানে পরিদর্শনে যান। তবে স্থানীয়দের অভিযোগ, পরিদর্শনে যাওয়ার আগেই শিশুটির অসুস্থতার সঙ্গে সংশ্লিষ্ট খাবারটি দোকান থেকে সরিয়ে ফেলা হয়।

পরিদর্শনের সময় ওই কর্মকর্তা দোকানে বেশ কয়েক প্যাকেট মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিক্রি হতে দেখেন বলে জানা যায়। এসব পণ্য জব্দ করা হলেও দোকানদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা। এরপর কর্মকর্তার বিরুদ্ধে দোকানদারের কাছ থেকে ঘুস নিয়ে বিষয়টি মিটিয়ে দেওয়ার চেষ্টা করার অভিযোগ ওঠে। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা তাকে ঘিরে ধরেন।

একপর্যায়ে মেয়াদোত্তীর্ণ বিস্কুট হাতে নিয়ে স্থানীয়রা কর্মকর্তাকে সেগুলো খেয়ে দেখাতে বলেন। ‘যদি নিরাপদ হয়, তাহলে নিজেই খান’— এমন কথা বলতে বলতে কয়েকজন তাকে বিস্কুট খাওয়ানোর চেষ্টা করেন। ভিডিওতে কয়েকজনকে জোর করে তার মুখে বিস্কুট ঢোকানোর চেষ্টা করতেও দেখা যায়। তবে কর্মকর্তার বিরুদ্ধে ঘুস নেওয়ার অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মহারাষ্ট্রে খাদ্য নিরাপত্তা নিয়ে কর্তৃপক্ষের অভিযান জোরদারের মধ্যেই এ ঘটনা ঘটল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাজ্যের বিভিন্ন এলাকায় খাদ্যে ভেজাল, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অন্যান্য নিরাপত্তা লঙ্ঘনের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালাচ্ছে খাদ্য ও ওষুধ প্রশাসন।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  ভারত  বিস্কুট 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: