হবিগঞ্জে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

হবিগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

হবিগঞ্জের নবীগঞ্জে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহত দুজনই একটি বিদ্যালয়ের কর্মচারী। শনিবার (২৯ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের

2026-08-29T22:53:20+00:00
2026-08-29T22:53:20+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
হবিগঞ্জে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
হবিগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১০:৫৩ পিএম 
ছবি : সংগৃহীত
হবিগঞ্জের নবীগঞ্জে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহত দুজনই একটি বিদ্যালয়ের কর্মচারী। শনিবার (২৯ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার দেবপাড়া ইউনিয়নের নলসুজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঘোলডুবা এম এ মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ মাসুম পারভেজ এবং একই বিদ্যালয়ের দপ্তরী শামীম রেজা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মাসুম পারভেজ ও শামীম রেজা মোটরসাইকেলে করে নবীগঞ্জের পানিউমদা এলাকায় মাসুমের শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। সেখানে মাসুম তার মেয়েকে দেখতে যাচ্ছিলেন।

পথে নলসুজা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নম্বরবিহীন ডিআই পিকআপভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে মাসুম পারভেজের মৃত্যু হয়। শামীম রেজার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ হাসপাতালে গিয়ে নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে দুর্ঘটনাকবলিত পিকআপভ্যান ও মোটরসাইকেলটি থানায় নিয়ে যাওয়া হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত পিকআপভ্যান ও মোটরসাইকেল থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  হবিগঞ্জ  নিহত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: