কোয়াবের উপদেষ্টা হলেন বাশার-সুজনসহ ১৬ জন

নিজস্ব প্রতিবেদক

খেলা

ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) উপদেষ্টা পরিষদে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, খালেদ মাহমুদ সুজন, সালমা খাতুন

2026-08-29T23:16:31+00:00
2026-08-29T23:16:31+00:00
 
  রবিবার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
খেলা
কোয়াবের উপদেষ্টা হলেন বাশার-সুজনসহ ১৬ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১১:১৬ পিএম 
ছবি : সংগৃহীত
ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) উপদেষ্টা পরিষদে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, খালেদ মাহমুদ সুজন, সালমা খাতুন ও শাহরিয়ার নাফীসসহ ১৬ জনকে যুক্ত করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন উপদেষ্টা পরিষদের সদস্যদের নাম ঘোষণা করে কোয়াব।

উপদেষ্টা পরিষদে থাকা অন্যরা হলেন— সৈয়দ আশরাফুল হক, আতহার আলী খান, শাথিরা জাকির, সানোয়ার হোসেন, এনামুল হক মনি, সেলিম শহীদ, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, নিয়ামুর রশিদ রাহুল, ইসতিয়াক সাদেক, নাঈম ইসলাম, নাদিফ চৌধুরী ও আনিসুল হাকিম।

কোয়াব জানিয়েছে, ক্রিকেটারদের কল্যাণ, অধিকার আদায়, সুস্থতা এবং বাংলাদেশের সামগ্রিক ক্রিকেট সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় কমিটিকে পরামর্শ দেবেন উপদেষ্টা পরিষদের সদস্যরা।

এদিকে কোয়াবের কেন্দ্রীয় কমিটিতেও নতুন করে যুক্ত হয়েছেন সাবেক ক্রিকেটার মার্শাল আইয়ুব, জিয়াউর রহমান ও মাহমুদুল হাসান রানা। তারা নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

সংগঠনটি জানিয়েছে, বাংলাদেশের ক্রিকেটের অভিজ্ঞ ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে যুক্ত করতে পেরে তারা সন্তুষ্ট। তাদের পরামর্শ ও অভিজ্ঞতা ক্রিকেটারদের কল্যাণে কোয়াবের কার্যক্রমকে আরও কার্যকর করবে বলে আশা করছে সংগঠনটি।


সময়ের আলো/কেএইচ


  বিষয়:   সময়ের আলো  কোয়াব  বাশার  সুজন 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: