আইনি জটিলতায় সেলেনা গোমেজ

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

আইনি জটিলতায় পড়েছেন মার্কিন পপ তারকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। তার বিরুদ্ধে প্রায় ১২ লাখ মার্কিন ডলার প্রতারণার অভিযোগ তুলেছেন

2026-08-30T01:30:39+00:00
2026-08-30T02:50:33+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
আইনি জটিলতায় সেলেনা গোমেজ
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১:৩০ এএম  আপডেট: ৩০.০৮.২০২৬ ২:৫০ এএম
মার্কিন পপ তারকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। ছবি : সংগৃহীত
আইনি জটিলতায় পড়েছেন মার্কিন পপ তারকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। তার বিরুদ্ধে প্রায় ১২ লাখ মার্কিন ডলার প্রতারণার অভিযোগ তুলেছেন পাঁচ বিনিয়োগকারী। 

তাদের অভিযোগ, পাঁচ বছর আগে সেলেনা গোমেজ তার মায়ের সঙ্গে মিলে প্রতিষ্ঠা করেন মানসিক স্বাস্থ্যবিষয়ক প্ল্যাটফর্ম ‘ওয়ান্ডারমাইন্ড’। 

প্রতিষ্ঠানটির প্রতি যথাযথ দায়িত্ব পালন না করায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। একই সঙ্গে গোমেজ চুক্তির শর্তও লঙ্ঘন করেছেন বলে দাবি তাদের।

বিনিয়োগকারীদের ভাষ্য, বিশ্বের অন্যতম পরিচিত নারী হিসেবে সেলেনা গোমেজের বিপুল সামাজিক যোগাযোগমাধ্যম অনুসারী রয়েছে। তার এই প্রভাব কাজে লাগিয়ে কোম্পানির বিপণন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা নিয়েই তারা বিনিয়োগ করেছিলেন।

তবে বিনিয়োগকারীদের এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন সেলেনা গোমেজের আইনজীবী ম্যাথিউ রোজেনগার্ট। তার ভাষ্য, গোমেজ কখনো কোম্পানি পরিচালনার দায়িত্ব নেওয়ার বিষয়ে সম্মতি দেননি। বিনিয়োগকারীরা যে ধরনের প্রতিশ্রুতির কথা বলছেন, সেগুলোও তিনি দেননি। তাই তার বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন ও তুচ্ছ বলেও উল্লেখ করেন রোজেনগার্ট।

আরও পড়ুন

এই আইনি বিরোধে শুধু সেলেনা গোমেজই নন, তার মায়ের ভূমিকাও আলোচনায় এসেছে। কারণ ওয়ান্ডারমাইন্ড প্রতিষ্ঠার সঙ্গে তিনিও সরাসরি যুক্ত ছিলেন।

তবে সেলেনা গোমেজের দীর্ঘদিনের জনপ্রিয়তার কারণে বিষয়টি সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনায় এলেও এটি তার দীর্ঘমেয়াদি সুনামে বড় ধরনের প্রভাব ফেলবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। বিশেষজ্ঞদের মতে, নেতিবাচক শিরোনামে আসা আর স্থায়ীভাবে সুনাম ক্ষুণ্ন হওয়া দুটি এক বিষয় নয়।

তবু এই ঘটনা তারকাদের জন্য একটি সতর্কবার্তা বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। কোনো ব্যবসার সঙ্গে নিজের নাম যুক্ত করার আগে একজন তারকাকে যেমন ভাবতে হবে তার পরিচিতি প্রতিষ্ঠানটিকে কী দিতে পারে, তেমনি সেই ব্যবসা ভবিষ্যতে তার ব্যক্তিগত সুনামকে কোথায় নিয়ে যেতে পারে, সেটিও বিবেচনায় রাখা জরুরি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   আইন  জটিলতা  সেলেনা গোমেজ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: